• ২০২৬ নভেম্বর ১৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় নাশকতা ও হামলার প্রতিবাদে বিএনপির পথসভা|

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কুষ্টিয়ায় নাশকতা ও হামলার প্রতিবাদে বিএনপির পথসভা|
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় নাশকতা ও হামলার প্রতিবাদে বিএনপির পথসভা

দেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং 'জুলাই যোদ্ধাদের' বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এনে এর প্রতিবাদে  বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার  বৃত্তিপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

​বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীসহ একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গাড়ি পোড়ানো এবং জুলাই যোদ্ধাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো অপতৎপরতার মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা চলছে বলে তিনি মন্তব্য করেন।

​এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।

​পথসভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহিদুল ইসলাম বিপ্লব, সদর থানা বিএনপির নেতা নাজমুল, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুসহ দলের প্রবীণ নেতৃবৃন্দ।

​এ সময় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিবুল, জনি, নাবিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ